সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
চাকরি

টেলিযোগাযোগ অধিদপ্তরে ৩১ পদে চাকরি

নিউজ ডেস্ক২০ মার্চ ২০২৬২ মিনিট পড়া
টেলিযোগাযোগ অধিদপ্তরে ৩১ পদে চাকরি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

টেলিযোগাযোগ অধিদপ্তরে ১৬তম ও ২০তম গ্রেডের ৩১টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ আগামী ১৬ এপ্রিল।

চাকরির বিবরণ

১. পদের নাম: পিএ কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৬

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি, মাইক্রোসফট অফিস বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে শব্দের গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ।

বেতন স্কেল ও গ্রেড: ১২,৫০০–৩০,২৩০ টাকা (গ্রেড–১৪)

২. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ২৫

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল ও গ্রেড: ১১,৩০০–২৭,৩০০ টাকা (গ্রেড–২০)

আবেদনের বয়সসীমা

১ মার্চ ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮–৩২ বছর হতে হবে।

আবেদনের নিয়ম

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা এই ওয়েবসাইটে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন ফি

১ নম্বর পদের আবেদন ফি ১০০ টাকা ও সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা।

২ নম্বর পদের আবেদন ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

আবেদনের সময়সীমা

আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরু: ১৬ মার্চ ২০২৬, সকাল ১০টা।

আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শেষ সময়: ১৬ এপ্রিল ২০২৬, বিকেল ৫টা।

 

সূত্র: যুগান্তর