সিল্কসিটিনিউজ ডেস্ক:
ঈদুল ফিতর উপলক্ষে গত শুক্রবার সকাল থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম ৯ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বাংলাদেশ-মিয়ানমার অভিবাসন ঘাট দিয়ে যাত্রী যাতায়াত অব্যাহত থাকবে।

শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শুক্রবার থেকে টানা ৯ দিনের জন্য টেকনাফ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী ১০ জুলাই থেকে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।
সূত্র: কালের কণ্ঠ









