জাতীয়

ঝিনাইদহে মাদকসেবী স্বামী-স্ত্রী গ্রেপ্তার, ৮ মাসের কারাদণ্ড

নিউজ ডেস্ক২৪ আগস্ট ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঝিনাইদহে মাদকবিরোধী বিশেষ অভিযানে মীর আমিনুল ইসলাম বাবু ও তার স্ত্রী মারিয়াকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার (২৩ আগস্ট) অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পরে ডোপ টেস্টে মাদকসেবী হিসেবে শনাক্তের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাদের ৮ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ১৫ দিনের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন আদালত।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রী মাদক সেবন ও কেনাবেচা করে আসছিল।

দণ্ডিত মীর আমিনুল ইসলাম বাবু শহরের কালিকাপুরের মীর নাজমুল হকের ছেলে।

তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদককারবারি করে আসছিল বলে জানিয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এ ব্যাপারে জেলা ডিবি পুলিশ অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম বলেন, তাদের গ্রেপ্তার করে সদর হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাদণ্ড দিয়েছেন।