শাহারিয়ার রহমান রকি, ঝিনাইদহ:
ঝিনাইদহের শৈলকুপার জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজের আয়োজনে আজ সোমবার সকাল ১১ টার দিকে কলেজ চত্তরে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কলেজ অধ্যক্ষ সুব্রত কুমার মল্লিক, কলেজ সভাপতি জাহিদুন্নবী কালু ও কলেজের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কমিটির আহবায়ক হারুন অর রশিদ হেলালসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা সকলকে ঐক্য বদ্ধ হয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে এগিয়ে আসার আহবান জানান।
এদিকে ঝিনাইদহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানেও জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
স/অ









