সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
অপরাধ ও দুর্নীতি

জয়পুরহাটে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক১৫ জুলাই ২০২২১ মিনিট পড়া
জয়পুরহাটে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

জয়পুরহাট প্রতিনিধিঃ-

জয়পুরহাটের পাঁচবিবিতে ২০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৫ জুলাই ) সকালে জয়পুরহাট পাঁচবিবি উপজেলার বালিঘাটা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পাঁচবিবি উপজেলার পশ্চিম মানিকপাড়া গ্রামের মৃত.মোকছেদ আলীর ছেলে মাবুদ(৩৫), একই গ্রামের ছলিম মন্ডলের ছেলে ফরিদ মন্ডল(৪২)

জয়পুরহাট গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃত মাবুদ ও ফরিদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। উপজেলার বালিঘাটা বাজার এলাকায় মাদকের বেচাকেনা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ তাদের হাতেনাতে আটক করা হয়। ওসি আরও জানান, আটককৃতরা অবৈধভাবে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিল।

এস/আই