সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক:
‘দ্য কপিল শর্মা শো’য়ের মঞ্চে বলিউড ডিভা জ্যাকলিন ফার্নান্ডেজকে বিয়ে করে ফেললেন কপিল শর্মা। সদ্য বিবাহিত এই জুটিকে দারুন মানিয়েছে।

শুধু বিয়েই নয়, কপিল শর্মা নতুন বউ জ্যাকলিনের কাছে চান, জ্যাকলিন যেন তাঁর যত্ন করেন। তাঁর খেয়াল রাখেন। তাঁকে শপিং করাতে নিয়ে যান। তাঁর জন্য উপহার কেনেন।আমরা সকলেই জানি, সুন্দরী মেয়ে দেখলে কপিল শর্মা কিছুতেই তাঁর হৃদয় ধরে রাখতে পারেন না।
তাই ‘দ্য কপিল শর্মা শো’য়ের মঞ্চে বলিউড সুন্দরী জ্যাকলিনকে দেখে আর অপেক্ষা করতে পারলেন না। বিয়েটা সেরেই ফেললেন।জোকস অ্যাপার্ট। আসলে এমন কিছুই হয়নি। ‘দ্য ফ্লাইং জ্যাট’ ছবির প্রোমোশন করতে ‘দ্য কপিল শর্মা শো’য়ের মঞ্চে এসেছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে জ্যাকি পুত্র টাইগার শ্রফকে।
সূত্র: চব্বিশ ঘন্টা









