সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে শিবগঞ্জে মতবিনিময় সভা

নিউজ ডেস্ক২১ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে শিবগঞ্জে মতবিনিময় সভা

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে শিবগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মাহমুদুল হাসান, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ওয়ারেছ আলী, শিবগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সায়েমা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কল্যাণ চৌধুরী, পৌর মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা কায়ছার মোহাম্মদ, শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সারোয়ার রহমানসহ অন্যরা।

 

সভায় একটি পৌরসভাসহ ১৫ ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ ওয়ার্ড সদস্য ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত ছিলেন। আসন্ন ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠভাবে ভোট প্রয়োগ জন্য সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।
স/শ