সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

জিম্বাবুয়েতে বন্যার পানিতে ভেসে গেল গাড়ি, নিহত ৯

নিউজ ডেস্ক২৪ জানুয়ারি ২০২৬১ মিনিট পড়া
জিম্বাবুয়েতে বন্যার পানিতে ভেসে গেল গাড়ি, নিহত ৯

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জিম্বাবুয়ের দক্ষিণাঞ্চলে ভারি বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় গাড়ি ভেসে যাওয়ার ঘটনায় অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে নারী-পুরুষের পাশাপাশি দুটি শিশুও রয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

এক বিবৃতিতে গতকাল শুক্রবার পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার মাতাবেলেল্যান্ড সাউথ প্রদেশের ফিলাবুসির মুকুলা অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। একটি টয়োটা নোয়া গাড়ি নদী পার হওয়ার সময় স্রোতের তোড়ে ভেসে যায়।

পুলিশ আরো জানায়, নিহতদের মধ্যে সাতজন প্রাপ্তবয়স্ক ও দুজন শিশু রয়েছে। স্থানীয় জনগণের সহায়তায় নদী ও আশপাশের এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে জিম্বাবুয়ের বিস্তীর্ণ এলাকায় টানা ভারি বৃষ্টিপাত হচ্ছে।

এর প্রভাবে এখন পর্যন্ত ৭০ জনের বেশি মানুষের মৃত্যুর পাশাপাশি সড়ক ও অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।