সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

জানা গেল যুদ্ধে ইরানে নিহতের সংখ্যা

নিউজ ডেস্ক২০ মার্চ ২০২৬১ মিনিট পড়া
জানা গেল যুদ্ধে ইরানে নিহতের সংখ্যা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্র-ভিত্তিক মানবাধিকার কর্মী সংবাদ সংস্থা হরানা ইরানে মৃতের সংখ্যার সর্বশেষ তথ্য প্রকাশ করেছে। তাদের মতে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মৃতের সংখ্যা ৩ হাজার ১৮৬ জনে পৌঁছেছে।

হরানা জানিয়েছে, নিহতদের মধ্যে এক হাজার ৩৯৪ জন বেসামরিক নাগরিক, যাদের মধ্যে অন্তত ২১০ জন শিশু রয়েছে। সংস্থাটি এক হাজার ১৫৩ জনকে সামরিক বাহিনীর সদস্য হিসেবে চিহ্নিত করেছে এবং বাকি ৬৩৯ জনের মৃত্যুর কারণ এখনো অজানা।

এদিকে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সৌদি আরব এবং বাহরাইন গত কয়েক ঘণ্টায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা বর্তমানে ইরানের পক্ষ থেকে আসা হুমকির মোকাবিলা করছে এবং নাগরিকদের সতর্ক করেছে যেন তারা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার শব্দ শুনতে পারে।

কুয়েতও বিস্ফোরণের বিষয়ে সতর্ক করেছে এবং নাগরিকদের কর্তৃপক্ষের নিরাপত্তা নির্দেশাবলি মেনে চলার অনুরোধ জানিয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলে আরো পাঁচটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

অন্যদিকে, বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাইরেন বেজে ওঠার পর বাসিন্দাদের নিকটতম নিরাপদ স্থানে চলে যাওয়ার অনুরোধ করেছে। পরে কর্মকর্তারা জানান, এই হামলা ইরানি আগ্রাসনের ফল এবং ক্ষেপণাস্ত্রের খসে পড়া টুকরোর কারণে একটি গুদামে আগুন লেগে যায়।

সূত্র : বিবিসি