সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
চাকরি

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিতে আকর্ষণীয় বেতনে চাকরি

নিউজ ডেস্ক৬ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিতে আকর্ষণীয় বেতনে চাকরি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির বাংলাদেশ অফিসে। তাদের প্রকাশিত বিজ্ঞাপন অনুযায়ী ঢাকার অভ্যন্তরে ‘প্রোগ্রাম অফিসার—ফিল্ড অপারেশনস সাপোর্ট’ পদে নিয়োগ দেওয়া হবে। পদটির মেয়াদ ১২ মাস। তবে মেয়াদ পরে বর্ধিত করা হতে পারে।

 

যোগ্যতা
আবেদনকারীদের উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন-সংক্রান্ত বিভিন্ন বিষয়,  যেমন—সোশ্যাল সায়েন্স, ইকোনমিকস, ডেভেলপমেন্ট স্টাডিজ অথবা সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট কাজে কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি প্রার্থীদের কম্পিউটার, মাইক্রোসফট অফিস এবং ইংরেজি ও বাংলা যোগাযোগে দক্ষতা থাকতে হবে।

 

বেতন
নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা বেতন পাবেন সর্বসাকল্যে এক লাখ ২৯ হাজার ২১ টাকা।

 

 

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের পদের ‘ভ্যাকান্সি অ্যানাউন্সমেন্ট নম্বর’ ও পদের নামসহ জীবনবৃত্তান্ত, ‘পারসোনাল হিস্টোরি ফরম’ এবং ‘সামারি অব ক্যান্ডিডেটস প্রোফাইল’ জমা দিতে হবে Bangladesh_Vacancy_Announcement@wfp.org ই-মেইল ঠিকানায়। ই-মেইলের বিষয়ের স্থানে পদের নাম উল্লেখ করতে হবে। পদটিতে আবেদন করা যাবে ১৮ সেপ্টেম্বর-২০১৬ তারিখ পর্যন্ত।