সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

জাতিসংঘ মহাসচিবকে যে হুঁশিয়ারি দিলেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক২ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
জাতিসংঘ মহাসচিবকে যে হুঁশিয়ারি দিলেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা না জানানোয় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ইসরাইলে প্রবেশে বাধা দেওয়া হবে হুঁশিয়ার করেছেন দখলদার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাৎজ।

তিনি বলেছেন, ‘দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ইসরাইলে অবাঞ্চিত ব্যক্তি হিসাবে ঘোষণা করা হয়েছে।’ খবর আল জাজিরার।
ইরানের হামলার পরপরই গুতেরেস ওই অঞ্চলে সহিংসতা বৃদ্ধির নিন্দা জানালেও ইরানের কথা উল্লেখ করেননি।

এক বিবৃতিতে কাৎজ বলেন, ‘যে ব্যক্তি দ্ব্যর্থহীনভাবে ইসরাইলের ওপর ইরানের জঘন্য হামলার নিন্দা জানাতে পারে না, সে ইসরাইলের মাটিতে পা রাখার যোগ্য নয়। তিনি ইসরাইলবিরোধী মহাসচিব যিনি সন্ত্রাসী, ধর্ষক ও খুনিদের সমর্থন দিয়ে থাকেন।’

তিনি আরও বলেন, ‘আগামী প্রজন্মের জন্য গুতেরেসকে জাতিসংঘের ইতিহাসে একটি কলঙ্ক হিসাবে স্মরণ করা হবে।’

 

সূত্র: যুগান্তর