সদ্য প্রকাশিত
চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক কর্ণফুলীতে ছাত্রলীগ কর্মী মামুন হত্যা : সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চিনির বদলে অ্যাসপারটেম-শিশুখাদ্যে কাপড়ের রং, জরিমানা ৩ লাখ মিরপুর-১ নম্বরে যাত্রীবাহী বসুমতি বাসে আগুন ডাকসুর স্বাস্থ্য সম্পাদক মিনহাজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ
রাজনীতি

জয়কে খোঁচা দিয়ে যা বললেন সোহেল তাজ

নিউজ ডেস্ক১৩ অক্টোবর ২০২৪২ মিনিট পড়া
জয়কে খোঁচা দিয়ে যা বললেন সোহেল তাজ

 

সিল্কসিটি নিউজ ডেস্ক:

ছাত্র আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ নিয়ে এবার মুখ খুলেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। নিজের ফেসবুকে তিনি অনেকটা ব্যাঙ্গাত্মকভাবেই ‘মাস্টারমাইন্ড’ নিয়ে কথা বলেছেন।

যেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়কে আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে আখ্যায়িত করেন। এছাড়া জয়কে খোঁচা দিয়ে তিনি প্রিন্স চার্লসের রাজা হওয়ার ঘটনা তুলে ধরেন।

ফেসবুক পোস্টে সোহেল তাজ লিখেছেন, ‘আজকে পত্রিকায় পড়লাম বিএনপির নেতা শামসুজ্জামান দুদু বলেছেন যে, ছাত্র-জনতার অভুত্থানের ‘মাস্টারমাইন্ড’ তারেক রহমান। আবার জামায়াতের আমির শফিকুর রহমান সাহেব বলেছেন, ‘এই গণঅভ্যুত্থানের কৃতিত্ব ছাত্র-জনতার, কোনো দলের নয়।’ আবার কিছুদিন আগে প্রধান উপদেষ্টা বলেছেন, ‘এই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড হচ্ছে মাহফুজ।’

তিনি লেখেন, ‘আশ্চর্য হবার কিছুই থাকবে না যদি কয়েকদিন পর শোনা যায় যে আসল ‘মাস্টারমাইন্ড’ হচ্ছে সজীব ওয়াজেদ জয়।’

সোহেল তাজ স্মরণ করিয়ে দেন- ‘আমাদের সবার নিশ্চই মনে আছে, বেচারা প্রিন্স চার্লস-এর কত বছরই না অপেক্ষা করতে হয়েছিল রাজা হবার জন্য।’

তবে সোহেল তাজের এই স্ট্যাটাস ঘিরে চলছে নানান বিতর্ক। অনেকেই তার এমন বক্তব্য সহজভাবে নিতে পারেননি।

আরিফা রহমান রুমা নামের একজন লিখেছেন, ‘বঙ্গতাজের জন্য কষ্ট হচ্ছে। আপনার পরিবারের অনেকেই আমার ঘনিষ্ট। আপনার প্রোপার চিকিৎসা কেন করাচ্ছে না , বুঝলাম না।’

কেউ লিখেছেন, ‘আমার মনে হয়, আপনার নামও থাকতে পারে এই লিস্টে।’

অন্য আরেকজন লিখেছেন, ‘কমেন্ট দেখে আমি হতভাগ। এক সময় খুব পছন্দ করতাম স্যার আপনাকে।’

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের দুই মাসের মাথায় এখন এ আন্দোলনের কৃতিত্বের দাবি নিয়ে কথা উঠেছে। আলোচনা হচ্ছে আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ কে বা কারা সেটি নিয়ে।

নিউইয়র্কে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশ্বমঞ্চে তার বিশেষ সহকারী মাহফুজ আলমকে এই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে পরিচয় করিয়ে দেন। মূলত এর পর থেকেই ‘মাস্টারমাইন্ড’ শব্দটি নিয়ে আলোচনা শুরু হয়।

এরপর গতকাল শনিবার বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দাবি করে বলেছেন, ‘এই আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড হচ্ছেন তারেক রহমান। কার্যকর আন্দোলন গড়ে তোলার জন্য যা করার দরকার সবই তিনি করেছেন।’