সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
আন্তর্জাতিক

জঙ্গিদের যুক্তরাষ্ট্রে আসা বন্ধে ভেটিং পদ্ধতি ঘোষণা ট্রাম্পের

নিউজ ডেস্ক২৮ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
জঙ্গিদের যুক্তরাষ্ট্রে আসা বন্ধে ভেটিং পদ্ধতি ঘোষণা ট্রাম্পের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

‘চরমপন্থি ইসলামিক জঙ্গিদের যুক্তরাষ্ট্র থেকে দূরে রাখতে’ নতুন ভেটিং পদ্ধতি ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এ-সংক্রান্ত নির্বাহী আদেশ জারি করেছেন তিনি। এই নিষেধাজ্ঞার মধ্যে সিরিয়ার শরণার্থীদেরও রাখা হয়েছে।

শুক্রবার একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, সিরিয়ার শরণার্থীদের মধ্যে যারা খ্রিষ্টান ধর্মাবলম্বী কেবল তাদের ভবিষ্যতে শরণার্থী মর্যাদা দিতে অগ্রাধিকার দেওয়া হবে। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে জেনারেল জেমস মাটিসকে পেন্টাগনে শপথ পড়ানোর পরই এই নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প।

অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে ইসলামি সন্ত্রাসীদের দূরে রাখতে আমি নতুন ভেটিং পদ্ধতি চালু করতে যাচ্ছি। আমরা কেবল তাদেরই আমাদের দেশে আসতে দেব, যারা আমাদের দেশকে সমর্থন করে এবং আমাদের জনগণকে গভীরভাবে ভালোবাসে।’

নির্বাহী আদেশটি স্বাক্ষরের কয়েক ঘণ্টা পর এ-সংক্রান্ত বিস্তারিত প্রকাশ করা হয়। নতুন ভেটিং ব্যবস্থার মধ্যে রয়েছে- শরণার্থী গ্রহণ প্রকল্প ১২০ দিনের জন্য স্থগিত, সিরিয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন না হওয়া পর্যন্ত সে দেশের শরণার্থীদের ওপর নিষেধাজ্ঞা, ইরাক ও সিরিয়াসহ যেসব দেশের ব্যাপারে উদ্বেগ রয়েছে, সেসব দেশ থেকে ৯০ দিনের জন্য লোকজনের ভিসা স্থগিত, ভবিষ্যতে ধর্মের ভিত্তিতে শরণার্থীদের আশ্রয় দান ইত্যাদি।

 

সূত্র: রাইজিংবিডি