সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক:
‘একটা জঙ্গল কিনবো! কিনে এখানে লুকিয়ে থাকতে চাই সব অস্থিরতা থেকে পালিয়ে যেতে’- ফেসবুক লিখেছেন মডেল-অভিনেত্রী মৌসুমী হামিদ। সঙ্গে জঙ্গলে ঘুরে বেড়ানোর ছবিও পোস্ট করেছেন তিনি।

শুধু জঙ্গল নয়; পাশাপাশি ভারতের কালিম্পংয়ে মেঘ, পাহাড়, চা বাগানও ঘুরে দেখেছেন মৌসুমী। মেঘের সঙ্গে ছবি তুলে তিনি লিখেছেন, ‘মেঘে মেঘে আমি’। আবার মেঘের আবেশে নেচে বেড়িয়ে লিখলেন ‘মেঘের দেশে মেঘকন্যা।’
গত ২৭ জুলাই মৌসুমী হামিদ ভারতে বেড়াতে গিয়েছিলেন। এরপর তিনি ঘুড়ে বেড়িয়েছেন কলকাতাসহ বিভিন্ন স্থানে। প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত স্থানগুলো ঘুরে বেড়ানোর সঙ্গে মনের কথা, পরিবেশ নিয়ে ভালোলাগার কথাও জানিয়েছেন তিনি।
সূত্র: বাংলা নিউজ









