সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
অপরাধ ও দুর্নীতি

চুয়াডাঙ্গায় শিশুকে কুপিয়ে হত্যা, আটক ২

নিউজ ডেস্ক৯ জুন ২০১৭২ মিনিট পড়া
চুয়াডাঙ্গায় শিশুকে কুপিয়ে হত্যা, আটক ২

সিল্কসিটিনিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিৎলা হাটপাড়ায় আলামিন (১২) নামে এক শিশুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে নিজ বাড়ির বারান্দায় এ ঘটনা ঘটে।

নিহত আলামিন উপজেলার চিৎলা হাটপাড়া গ্রামের আজিবার রহমানের ছেলে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জহুরুল ইসলাম (৩৫) ও ইব্রাহিম (৪৫) নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় আলামিন নিজ ঘরের বারান্দায় ঘুমিয়ে পড়ে। গভীর রাতে প্রকৃতির ডাকে পরিবার সদস্যরা বারান্দার গ্রিলের তালা খুলে বের হয়। এসময় আগে থেকে ওঁৎপেতে থাকা ৩/৪ জন দুর্বৃত্ত ঘুমন্ত আলামিনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশ রাত ২টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার সুফিউল্লাহ ও দামুড়হুদা থানার ওসি আবু জিহাদ মো. ফকরুল আলম খান ঘটনাস্থল পরিদর্শন করেন। রাতেই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের জহুরুল ইসলাম ও ইব্রাহিম কে আটক করা হয়।

দামুড়হুদা থানার ওসি আবু জিহাদ মো. ফকরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে প্রকৃত ঘটনা জানা যাবে বলে তিনি জানান। সূত্র: বাংলা ট্রিবিউন