সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

চীনে খনিতে আটকা পড়া ২১ শ্রমিককে মৃত ঘোষণা

নিউজ ডেস্ক৩ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
চীনে খনিতে আটকা পড়া ২১ শ্রমিককে মৃত ঘোষণা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চারদিন আগে বিস্ফোরণের ঘটনায় চীনে একটি কয়লা খনিতে আটকে পড়া ২১ শ্রমিককে মৃত ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় এখনও এক শ্রমিক খনিতে আটকে আছেন বলে কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

 

গত মঙ্গলবার (২৯ নভেম্বর) চীনের হেইলংজিং প্রদেশের কুইতাহি শহরের বেসরকারিভাবে পরিচালিত কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনা ঘটলে ওই শ্রমিকরা আটকা পড়েন।

 

ঘটনার পর খনির মালিক ও ম্যানেজারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

 

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি ‍জানায়, উদ্ধারকর্মীরা আটকে পড়া শ্রমিকদের কাছে সঠিক সময়ে পৌঁছাতে না পারায় খনির ভেতরে বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়।

 

পুলিশ জানায়, লাইসেন্সবিহীন খনিটিতে দুর্ঘটনাবশত বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।

সূত্র: বাংলা নিউজ