সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

নবাবগঞ্জে দু’শিশু হত্যা, আসামির বাড়িতে আগুন

নিউজ ডেস্ক১৫ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
নবাবগঞ্জে দু’শিশু হত্যা, আসামির বাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক: চাঁপাই নবাবগঞ্জে দু’জন শিশু সুমাইয়া খাতুন মেঘলা (৭) ও মেহজাবিন আক্তার মালিহার (৬) হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন আসামি তেলীপাড়া মহল্লার জনৈক শম্ভুর মেয়ে গীতা রানীর (১৮) বাড়িতে আগুন দিয়েছে স্থানীয়রা। এ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘরের বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে।

আজ বুধবার বেলা দুপুর একটার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ফতেপুর এলাকায় এ ঘটনা ঘটেছে বলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার (ওসি) মাজহারুল ইসলাম সিল্কসিটিনিউজকে নিশ্চিত করেছে।

তিনি বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ গীতা রানীকে আটক করা হয়। স্থানীয়রা তাকে হত্যাকারী মনে করে তার বাড়িতে আগুন দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরে বাড়ির মালিক ইয়াসিন আলী, তার স্ত্রী তানজিলা বেগম ও ছেলের বউ লাকি খাতুনসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

তিনি আরো বলেন, এ ঘটনায় নিহত মেহজাবিন আক্তার মালিহা বাবা আব্দুল মালেক থানায় মামলা করেন। এ মামলায় সন্দেহভাজন একজনকে আসামি কারা হয়। কিন্তু সেটা আমরা গ্রেফতারকৃত আসামীদের জবানবন্দী নিয়েছি। আসা করছি আজ বুধবার বিকেল চার মধ্যে আপনাদের জানানো হবে। এই হত্যাকাণ্ডের ঘটনার কারণসহ সব বিষয়ে জানো হবে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটী ফতেপুর মহল্লা থেকে ২ দিন আগে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা এলাকার জনৈক ইয়াসিন আলীর বাড়ির একটি শয়ন কক্ষে তল্লাশি চালিয়ে লাশ দুটি দেখতে পায় তারা। পরে তারা পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে।

 

স/আ