সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিউজ ডেস্ক২০ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ভ্রাম্যামান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে যমুনা পল্লী উন্নয়ন সোসাইটি। রোববার বিকেলে মহারাজপুর ঘোড়াস্ট্যান্ড এলাকায় এই কম্বল বিতরণ করা হয়।

 

এ সময় মহারাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোবিন বিশ্বাসের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এজাবুল হক বুলি।
যমুনা পল্লী উন্নয়ন সোসাইটির পরিচালক জাকির হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোমিন বিশ্বাস, আফজাল হোসেন, ফুলেরা বেগমসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
এ সময় মহারাজপুর ইউনিয়নের ১ হাজার হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদের উপস্থিতির কথা থাকলেও বিশেষ কারণে তিনি উপস্থিত হতে পারেননি।
স/শ