নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জে চোরাকারবারীকৃত ৭৮টি এ্যান্ড্রয়েড মোবাইল সেটসহ ৪ চোরাকারবারীকে আটক করেছে র্যাব। গতকাল সোমবার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শিবগঞ্জ বাজারে কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী পাশ্ববর্তী দেশ ভারত হতে শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বিপুল সংখ্যক এ্যান্ড্রয়েড মোবাইল ফোন মজুদ করেছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল এএসপি নূরে আলম এর নেতৃত্বে শিবগঞ্জ বাজারে অভিযান চালায়।

এ সময় চারটি দোকান থেকে অবৈধ ভাবে সংগ্রহ করা ৭৮ টি এ্যান্ড্রয়েড মোবাইল সেট উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। এ সময় চার দোকান মালিককে আটক করা হয়।
আটককৃতরা হলো, “মা টেলিকম” এর মালিক রানাউল ইসলাম (শাহনাজ) (২৭), “মায়ের দোয়া টেলিকম” এর রিপন আলী (২০), “খাজা বাবা টেলিকম” এর রানা ইসলাম (২৩) এবং “রাইট চয়েস টেলিকম” এর সজিব আলী (২০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন যাবৎ মোবাইল চোরাচালান ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় র্যাব।
স/শ









