ভ্রাম্যামান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্সে আকর্ষনীয় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুলিশের বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত সদস্যদের র্যাংক ব্যাজ পরানো হয়েছে। সোমবার দুপুরে অফিসার ও পুলিশ সদস্যসহ মোট ৬৮ জনকে পদোন্নতির র্যাংক ব্যাজ পরানো হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) ওয়ারেস আলী মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মোজাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সহকারী পুলিম সুপার (সদর) আবুল কালাম শাহিদ।
সভায় ১৬ জন এএসআইকে এস আই, ৪৭ জন কনস্টেবলকে এএসআই এবং ৫ জন কনস্টেবলকে এটিএসআই পদে পদোন্নতির ঘোষনা দেয়া হয় এবং উপস্থিত ৪৬ জনকে র্যাংক ব্যাজ পরনো হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে সরকারের প্রতি বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পুলিশের শক্তি ও জনবল বাড়ানোর অংশ হিসেবে রাজশাহী রেঞ্জের ৮টি জেলায় নতুন ২৮১৭টি নতুন পদ সৃস্টি হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২৬১টি পদ রয়েছে। এরই অংশ হিসেবে এই পদোন্নতি দেয়া হল। তিনি চাকুরী জীবনে পদোন্নতিকে স্বপ্ন উল্লেখ করে এর মর্যাদা রক্ষার আহ্বান জানান।
স/শ









