সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ১৫০ জন রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান

নিউজ ডেস্ক২১ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে ১৫০ জন রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর এলাকায় ফ্রি চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। শনিবার পল্লী সাহায্য সংস্থার উদ্দোগ্যে দিনব্যাপী ডাক্তার আমিরুল ইসলাম ও ডাক্তার মাহফুজুর রহমান এর মাধ্যমে ১৫০জন রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান করা হয়।
পল্লী সাহায্য সংস্থার নির্বাহী পরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ২নং গোবরাতলার ইউনিয়নের চেয়ারম্যান আসজাদুর রহমান মান্নু।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড ইউপি সদস্য মশিউর রহমান, ওই প্রতিষ্ঠানের ডেপুটি পরিচালক সেলিম হোসেন, জালাম উদ্দীন, শওকত আলীসহ স্থানীয় ব্যক্তিবর্গরা।

 
চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন, আমরা গরিব মানুষ ভাল চিকিৎসা করা সম্ভব নয় এই জন্য এখানে ফ্রি চিকিৎসাসেবা পেয়ে ভালই লাগছে।

স/অ