সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে স্বামী পরিত্যক্ত এক তরুণীর আত্মহত্যা

নিউজ ডেস্ক১১ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে স্বামী পরিত্যক্ত এক তরুণীর আত্মহত্যা

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিদিরপুর আশ্বিনাবাগান এলাকায় মহরমী (১৮) নামে স্বামী পরিত্যক্ত এক তরুণী নিজ ঘরে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে।

 

নিহত মহরমী (১৮) ঐ এলাকার হাসানের মেয়ে।
এলাকাবাসী জানায়, বাড়ী ফাঁকা পেয়ে সে ঘটনাটি ঘটায়। খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) মামুনের নেতৃত্ত্বে সদর থানা পুলিশের একটি দল রাত ৩টার দিকে মহরমীর মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার তদন্ত করা হচ্ছে ও এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

স/অ