সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই তালিকা

নিউজ ডেস্ক১১ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই তালিকা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় শুরু হয়েছে মুক্তিযোদ্ধা তালিকা যাচাই-বাছাইয়ের কাজ। আজ সকাল সাড়ে ১১ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে যাচাই-বাছাই কাজের উদ্বোধন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক এবিএম সুলতান আহমেদ।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব সদর উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার উদ্দিন শামিম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম রাব্বানী, সদর উপজেলা ডেপুটি কমান্ডার জয়নাল আবেদীনসহ অন্যান্যরা।

 

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল হক জানান, ৩ দিন ব্যাপী শুরু হওয়া মোট ৩১৮ জন অনলাইন আবেদনকারীর মধ্যে প্রথম দিন ১০০ জনের সাক্ষাৎকার নেয়া হবে।

 

এ কার্যক্রমে প্রতিটি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডারের উপস্থিতিতে আবেদনকারীর তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। যাচাই কার্যক্রমে বাদ পড়া আবেদনকারীরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দারস্থ হতে পারবেন বলে জানিয়েছে কমিটি সুত্র।

স/অ