সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে রাস্তায় অবৈধভাবে চাঁদা আদায়কালে ১ জন গ্রেফতার

নিউজ ডেস্ক১১ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে রাস্তায় অবৈধভাবে চাঁদা আদায়কালে ১ জন গ্রেফতার

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ গরুবাহী ট্রাক হতে অবৈধ চাঁদা আদায়কালে আমিন আলী (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার রাতে সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের টিকলীর চর এলাকায় সড়কের উপর থেকে গ্রেফতার করা হয়। আমিন আলী ওই এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে।
চাঁপাইনবাবগঞ্জে ৫৯’বিজিবি ব্যাটালিযনের অধিনায়ক লে. কর্নেল হাসান মোর্শেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে বাখের আলী সীমান্ত ফাঁড়ির একটি টহল দল হাবিলদার মো. হুসাইনের নেতৃত্বে টিকলীর চর সড়কের উপরে অভিযান চালায়। এ সময় গরুবহনকারী ট্রাক হতে চাঁদা আদায়কালে আমিন আলীকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, চরবাগডাংগা ইউপি চেয়ারম্যান শহিদ রানা ওরফে টিপুর নির্দেশে তাঁরা কয়েকজন নিয়মিত এ সড়কে যাতায়াতকারী গরুবাহী ট্রাক প্রতি ৪০০ টাকা হারে চাঁদা আদায় করেন। এ কাজে তাঁর সাথে সদর উপজেলার চন্দ্রনারায়ণপুর গ্রামের ইউসুফ (৪৮) ও খড়িবোনা গ্রামের একরামের (৩৫) জড়িত থাকার কথাও জানান আমিন আলী।
এ ঘটনায় শনিবার আমিন আলীকে সদর থানায় সোপর্দ করে ও অপর দুই আসামীকে পলাতক দেখিয়ে মামলা দায়ের করা হয়েছে বলে অধিনায়ক জানিয়েছেন।

স/শ