সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে প্রশিক্ষণ চলাকালে বিজিবির গুলিতে কৃষক আহত

নিউজ ডেস্ক২৬ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে প্রশিক্ষণ চলাকালে বিজিবির গুলিতে কৃষক আহত

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির গুলিতে এক কৃষক আহত হয়েছে। সোমবার দুপুরে ৯বিজিবি’র ব্যাটালিয়ন সদরে ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণ চলাকালে এ দূর্ঘটনা ঘটে।

 

আহত কৃষক সদর উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত ইশাহাক মন্ডলের ছেলে আব্দুল কাইয়ুম। আহত ওই কৃষককে উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্থানীয় একটি বে-সরকারি ক্লিনিকে অস্ত্রোপাচারের মাধ্যমে তাঁর শরীর থেকে গুলি বের করা হয়।

 

চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল আবুল এহসান জানিয়েছেন, অসাবধানবশত প্রশিক্ষণ চলাকালে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

 

তিনি জানান, ক্যাম্পের বিপরীতে মহানন্দা নদীর ওপারে ধান মাড়াইয়ে ব্যস্ত ছিল কৃষক আব্দুল কাইয়ুম। তবে আহত ওই কৃষকের চিকিৎসার ব্যয়ভার বহন করবে বলে জানিয়েছে বিজিবি।

 

এদিকে চিকিসৎক জানিয়েছেন, আহত কাইয়ুমের কোমরে গুলি লাগে।অস্ত্রোপচারের মাধ্যমে গুলি বের করা হয়েছে। এখন সে আশংকা মুক্ত।
স/শ