চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ ছাত্রলীগ-জাসদ নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার ছাত্রসংসদ পুনঃরায় চালু ও নির্বাচনের দাবিতে মানববন্ধন পালন করেছে কলেজ শাখার ছাত্রলীগ-জাসদ।
বৃহঃস্পতিবার সকালে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে ‘ডাকসু’ সহ দেশের সকল কলেজ, বিশ্ববিদ্যালয় এবং নবাবগঞ্জ সরকারি কলেজে ছাত্রসংসদ পুনঃরায় চালু ও নির্বাচনের দাবিতে ঘন্টা ব্যপি মানববন্ধন করেছে সংগঠনটি।

এসময় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগ-জাসদ কমিটির সভাপতি আবদুল মুজিদ, নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার ছাত্রলীগ-জাসদের সভাপতি মো.আলমগীর, সাধারন সম্পাদক রামিম হোসেন, নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার ছাত্রলীগ-জাসদ সদস্য মুজাহিদুল ইসলাম, নাহিদ হাসান, শামীম হোসেন প্রমুখ।
স/অ









