সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ রেল লাইন সম্প্রসারণ সম্ভাব্যতা যাচাই করলেন মহাপরিচালক

নিউজ ডেস্ক২ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ রেল লাইন সম্প্রসারণ সম্ভাব্যতা যাচাই করলেন মহাপরিচালক

ভ্রাম্যামান প্রতিনিধি:
প্রধানমন্ত্রী প্রতিশ্রুত চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই-বাছাই ও বিভিন্ন সংগঠনের সাথে মতবিনিময় করলেন রেলের উচ্চ পর্যায়ের একটি দল। শুক্রবার বিকেলে সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 
সভায় সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে রেলের মহাপরিচালক আমজাদ হোসেন, অতিরিক্ত-মহাপরিচালক (অপারেশন) হাবিবুর রহমান ,অতিরিক্ত মহাপরিচালক (রোলিং ষ্টক) শামসুজ্জামান, পশ্চিমাঞ্চলীয় জোনের জিএম খাইরুল আলম, চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সাংসদ আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ ও বন্দর সংশ্লিষ্ট প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

 
রেলের মহাপরিচালক আমজাদ হোসেন সিল্কসিটি নিউজকে জানান, ‘প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি রেললাইন স্থাপন প্রকল্পটি আমরা যাচাই-বাছাই ও প্রণয়ন শেষে দ্রুত সরকারের কাছে উপস্থাপন করা হবে। আগামী বছর থেকেই এ প্রকল্পের কাজ শুরু করা হবে বলেও মহাপরিচালক জানান।

 
গত বছর (১৬ মে-২০১৫) চাঁপাইনবাবগঞ্জ সফরকালে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধানমন্ত্রী এই রেললাইন সম্প্রসারণের ঘোষণা দেন।

 
পরে রেল মহাপরিচালক প্রায় সোয়া ২১ কোটি টাকা ব্যয়ে সরাসরি আন্তঃনগর ট্রেন চলাচলের জন্য চাঁপাইনবাবগঞ্জের আমনুরা বাইপাস রেললাইন নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
স/শ