সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সদস্য সভা

নিউজ ডেস্ক২৬ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সদস্য সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
“বিদ্যুৎ চুরি করে যারা আমার, আপনার তথা দেশের শক্র তারা” এ শ্লোগানে  পল্লী বিদ্যুৎ সমিতির ২১তম বার্ষিক সদস্য সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পল্লী বিদ্যুৎ সমিতি চত্তরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সমিতি বোর্ডের সভাপতি পলাশ উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী হাসান শাহ্ নাওয়াজ, সমিতি বোর্ডের সচিব ও পরিচালক মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ আশরাফ আলী প্রমুখ।

 

এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ছিলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ-পরিচালক খাদেমুল হক, রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোজাম্মেল হক, নির্বাহী প্রকৌশলী (প্রকল্প) এনামুল হক, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী আবদুর রশিদ, সহকারী জেনারেল ম্যানেজার জহির আব্বাস, পরিচালক আতাউর রহমান ও মহিলা পরিচালক রহিমা খাতুন প্রমুখ।

 

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দেয়ার জন্য কাজ করে যাচ্ছে। সরকারের মহান উদ্যেশ্য এবং আলোয় আলোকিত হোক প্রতিটি গ্রামের প্রতিটি ঘর।পরে শ্রেষ্ঠ গ্রাহক ও সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

স/অ