সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান প্রার্থী তোতার গণসংযোগ

নিউজ ডেস্ক১৪ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান প্রার্থী তোতার গণসংযোগ

ভ্রাম্যমান প্রতিনিধি:
আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে গত রোববার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন। এ দিন  আওয়ামীলীগের সদস্য এ্যাডভোকেট মোঃ আফসার আলী তার মনোনয়ন প্রত্যাহার করে নেন। ফলে এখন জেলা পরিষদ নির্বাচনে মোট ৫জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন।

 
পাঁচ জনের মধ্যে বিদ্রোহী প্রার্থী সাবেক সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ জিয়াউর রহমান তোতা বুধবার ভোলাহাট উপজেলার ৪টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারগণের সাথে কুশলাদি বিনিময় এবং তার চশমা প্রতীকে ভোট দেয়ার জন্য অনুরোধ করেন।

 

বিকেলে উপজেলার প্রাণকেন্দ্র সন্ন্যাসীতলা মেডিকেলমোড়ে তিনি স্থানীয় উপজেলা আওয়ামীলীগ ও তার অংগসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

 

এ সময় উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আফরাজুল হক বাবু, সাবেক ছাত্রলীগের সহসভাপতি সেলিমরেজা, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মবিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স/শ