সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের প্রথম জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মঈনুদ্দীন মন্ডল

নিউজ ডেস্ক২৮ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জের প্রথম জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মঈনুদ্দীন মন্ডল

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মঈনুদ্দীন মন্ডল (জিপ গাড়ী) ৩০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল ওয়াহেদ (তাল গাছ) ২৪৯ ভোট পেয়েছেন। ৫৮ ভোট বেশি তিনি বিজয় লাভ করেন।

 

৫ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৬৫৮ জন ভোটারের মধ্যে ৬৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

 

এছাড়াও, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে শিবগঞ্জে উপজেলায় ৫টি কেন্দ্রের সাধারন সদস্য পদে যারা বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে ২ নং ওয়ার্ডে ফজলুর রহমান ,৭ নং ওয়াডে সি.এন্ড.এফ এজেন্ট এ্যাসোসিয়শেনের সভাপতি হারুন-অর-রশীদ, ৮ নং ওয়ার্ডে চককীর্ত্তি ইউপির সাবেক চেয়ারম্যান সারোয়ার-য়ে-আলম, ৯ নং ওয়ার্ডে মনাকষা ইউপির সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন, ১০ নং ওয়ার্ডে বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাকুল ইসলাম পিন্টু।

 

জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার মাহমুদুল হাসান জানান, কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠ  ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শিবগঞ্জে উপজেলায় ৫টি কেন্দ্রে ভোট গ্রহন শেষ হয়।

স/অ