সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ ও গোদাগাড়ীতে ১ কেজি ২’শ গ্রাম হেরোইন উদ্ধার

নিউজ ডেস্ক২৮ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জ ও গোদাগাড়ীতে ১ কেজি ২’শ গ্রাম হেরোইন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১ কেজি হেরোইন  ও গোদাগাড়ীর বাড়ীনগর এলাকা থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডর গার্ড (বিজিবি)। গতকাল মঙ্গলবার পৃথক দুই এলাকা থেকে এ হেরোইন উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, মঙ্গলবার রাতে ১টার দিকে বকচর সীমান্ত ফাঁড়ির বকচর পদ্মানদীচর এলাকায় থেকে ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানকি মূল্য বিশ লাখ টাকা। বিজিবির টহল দলরে উপস্থিতি টের পেয়ে জড়িতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়ছে।

অন্যদিকে, সাহেবনগর সীমান্তের একটি টহলদল জেলার গোদাগাড়ী থানাধীন বাড়ীনগর এলাকায় টহল পরিচালনা করে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এর আনুমানিক মূল্য চার লাখ টাকা। এসময় বিজির টহল দলরে উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়রেরে কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

স/আ