সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
অন্যান্য

চপস্টিক দিয়ে মিনিটে ৩৭টি ভাত খেয়ে রেকর্ড

নিউজ ডেস্ক২৫ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
চপস্টিক দিয়ে মিনিটে ৩৭টি ভাত খেয়ে রেকর্ড

সিল্কসিটিনিউজ ডেস্ক :

চপস্টিক দিয়ে খাবার খাওয়ার চেষ্টা করেছেন অনেকেই। তেমনই একজন বাংলাদেশি তরুণী সুমাইয়া খান। যিনি শুধু চেষ্টা নয়, এ কাজে অধ্যবসায়ের মাধ্যমে রেকর্ড গড়েছেন।

চপস্টিক দিয়ে ভাত খেয়ে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। ২৪ বছর বয়সি সুমাইয়া চপস্টিক দিয়ে এক মিনিটে ৩৭টি ভাত খেয়েছেন।

এর আগে বাংলাদেশের আরেক তরুণী নুসরাত জাহান নিপা এক মিনিটে চপস্টিক দিয়ে ২৭টি ভাত খেয়ে রেকর্ড করেছিলেন। চপস্টিক দিয়ে যে ভাত খাওয়া হয়, সেই ভাত হয় আঠালো। সম্প্রতি চপস্টিক দিয়ে ঝরঝরে ভাত খেয়ে রেকর্ড গড়েন সুমাইয়া।

 

সূত্র: যুগান্তর