সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
বিচিত্র

ঘন কুয়াশার মধ্যে ধেয়ে এল বিপদ। একসঙ্গে মৃত্যু সাত হাতির

নিউজ ডেস্ক১০ ডিসেম্বর ২০১৭১ মিনিট পড়া
ঘন কুয়াশার মধ্যে ধেয়ে এল বিপদ। একসঙ্গে মৃত্যু সাত হাতির

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আলোচনা অনেক বার হয়েছে। কিন্তু সমাধান পাওয়া যায়নি। ট্রেন ধাক্কায় হাতি মৃত্যুর ঘটনা তাই চলছেই। এবারে একসঙ্গে সাতটি হাতির মৃত্যু হল।

শনিবার ভোররাতে অসমে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। লাইন পেরনোর সময়ে ট্রেনের ধাক্কায় একসঙ্গে সাত-সাতটি হাতির মৃত্যু ঘটে।

অসমের শোনিতপুর জেলার বালিগাঁও এলাকার কাছে বামগাঁও চা বাগানের সামনে দুর্ঘটনাটি ঘটে। রঙ্গিয়া থেকে নাহারগাঁও যাওয়ার পথে একটি প্যাসেঞ্জার ট্রেন হাতিগুলিকে ধাক্কা মারে।

শনিবার ভোর দুটো থেকে তিনটের মধ্যে ঘটনাটি ঘটেছে বলে রেলকর্তাদের প্রাথমিক অনুমান। সম্ভবত ঘন কুয়াশার জন্যই চালক বুঝতে পারেননি যে, অতগুলি হাতি একসঙ্গে রেল লাইন পার হচ্ছে।

ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ছ’টি হাতির মৃত্যু হয়। পরে গুরুতর জখম আরও একটি হাতি মারা যায়।

সকালবেলা স্থানীয় বাসিন্দারাই হাতিগুলির মৃতদেহ দেখতে পান। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল।