সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

গ্রিসের দাবানলে দুজনের মৃত্যু

নিউজ ডেস্ক৩০ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
গ্রিসের দাবানলে দুজনের মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গ্রিসে নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়েছে দাবানল। দেশটির মধ্যাঞ্চলীয় করিন্থের পার্বত্য এলাকায় প্রবল বাতাসে এই দাবানল ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

গ্রিস পুলিশের মুখপাত্র কনস্তানদিনা দিমোগ্লিদু জানিয়েছেন, মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে।

মৃতদেহগুলো মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় শনাক্ত করতে ল্যাবরেটরি পরীক্ষার প্রয়োজন। দেশটির নাগরিক সুরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দমকল বাহিনী ঘটনাটির তদন্ত শুরু করেছে।

দাবানলের সূত্রপাত হয় রবিবার রাজধানী এথেন্স থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে সমুদ্রতীরবর্তী শহর সিলোক্যাস্ত্রোর কাছে। এরপর ঝুঁকিতে থাকা বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

দমকল কর্মীরা দাবানল নেভাতে লড়াই করে যাচ্ছেন। গ্রিসে পুরো গ্রীষ্মজুড়েই বিশাল এলাকা প্রায় বৃষ্টিবিহীন ছিল।

 

সূত্র: কালের কণ্ঠ