সদ্য প্রকাশিত
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার
আন্তর্জাতিক

গ্রিন কার্ডধারীদেরও যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা

নিউজ ডেস্ক২৯ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
গ্রিন কার্ডধারীদেরও যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সিরিয়াসহ যে সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তার আওতায় গ্রিন কার্ডধারীরাও থাকছেন বলে হোমল‌্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট জানিয়েছে। এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে শনিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে আগামী চার মাস শরণার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে শুক্রবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়ার শরণার্থীদের জন্য অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন থেকে আগামী ৯০ দিন কেউ যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবে না বলেও এতে বলা হয়েছে।

হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের এক কর্মকর্তা জানিয়েছেন, অভিবাসী ও শরণার্থীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নির্বাহী আদেশ জারি করেছেন সেটি যুক্তরাষ্ট্রের যারা বৈধ স্থায়ী বাসিন্দা কিন্তু ওই সাতটি দেশ থেকে আসা তাদেরকে আসতে বাধা দেবে। তবে প্রতিটি মামলার ভিত্তিতে এগুলো নিস্পত্তি করা হবে।
এদিকে, যুক্তরাষ্ট্রের বৈধ ইমিগ্রেশন ভিসা থাকার পরও শনিবার মিশরের কায়রো বিমানবন্দরে পাঁচ ইরাকি ও এক ইয়েমেনিকে নিউ ইয়র্কগামী ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি ।

সূত্র: রাইজিংবিডি