সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
চাকরি

গ্রামীণফোনে আকর্ষণীয় চাকরি

নিউজ ডেস্ক১৬ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
গ্রামীণফোনে আকর্ষণীয় চাকরি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘সিনিয়র এক্সিকিউটিভ বা এক্সিকিউটিভ—ইনোভেশন’ পদে নিয়োগ দেওয়া হবে। পদটিতে আবেদনের জন্য বিস্তারিত :

যোগ্যতা

স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ, এমবিএ বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে বাণিজ্যিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে ইঞ্জিনিয়ার ও ওয়েব ডেভেলপাররাও আবেদন করতে পারবেন। পাশাপাশি আবেদনকারীদের এক থেকে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীদের অবশ্যই স্বতঃপ্রণোদিত, বিশ্লেষণধর্মী ও সৃজনশীল হতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা গ্রামীণফোনের ওয়েবসাইটের (bit.ly/2aS16HF) মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ ২০ আগস্ট-২০১৬।

বিস্তারিত জানতে গ্রামীণফোন প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :