সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
অপরাধ ও দুর্নীতি

গোমস্তাপুরে ৫০ বোতল ফেনসিডিলসহ একজন আটক

নিউজ ডেস্ক১৮ নভেম্বর ২০২২১ মিনিট পড়া
গোমস্তাপুরে ৫০ বোতল ফেনসিডিলসহ একজন আটক


গোমস্তাপুর প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৫০ বোতল ফেন্সিডিলসহ মোঃ রুবেল হোসেন (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে গোমস্তাপুর- কানসাট সড়কের চৌডালা সেতুর টোলঘর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রুবেল হোসেন শিবগঞ্জ উপজেলার দানিয়ালগাছী গ্রামের রবিউল ইসলামের ছেলে।

গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান,শুক্রবার বিকেলে এসআইঅমিত দেবনাথ সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে ওই এলাকায় টহল দেয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর থানাধীন চৌডালা ব্রীজের টোল ঘরের সামনে একটি মটর সাইকেলে তল্লাশী চালিয়ে তেলের ট্রাংকির মধ্যে রাখা ৫০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এসময় মোটর সাইকেল চালক  রুবেল হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

এস/আই