ভ্রাম্যামান প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভ্যান চাপায় হোসাইন(৮) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার দুপুরে রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ সড়কের ভিটা বাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের নেজুস্ট্যান্ড এলাকার ফরিদ আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে রাস্তা পার হবার সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটো ভ্যান হোসাইন কে চাপা দেয়। ভ্যান চালক ও স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্ব্স্থ্যা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
স/শ









