চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন মন্ডলকে গ্রেফতার করেছে র্যাব। রোববার বিকেলে জেলা সদরের মাছ পট্টি এলাকা থেকে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার কর্মী সমর্থকরা গোমস্তাপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে। ফলে কিছু সময়ের জন্য রহনপুর-গোমস্তাপুর-কানসাট ও রহনপুর-গোমস্তাপুর-চাঁপাইনবাবগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।পরে পুলিশ গিয়ে অবরোধ সরিয়ে দিলে পুনরায় সড়ক দু’টিতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এএসপি নুরে আলম জানান, তার বিরুদ্ধে দায়েরকৃত সাম্প্রতিক হত্যা মামলার বাদীর আবেদনের প্রেক্ষিতে র্যাব তাকে গ্রেফতার করে। সন্ধ্যায় র্যাব তাকে গোমস্তাপুর থানায় সোপর্দ করেছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গোমস্তাপুর থানার ওসি (তদন্ত) এসএম জাকারিয়া জানান, বিকেলে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল তাকে চাঁপাইনবাবগঞ্জের মাছ পট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে গোমস্তাপুর থানায় একাধিক মামলা রয়েছে।
স/অ









