সদ্য প্রকাশিত
গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় মোবাইল ছিনিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে যাত্রীকে হত্যা, আটক ৪ শীতে ফারিয়ার পছন্দ সিদ্ধ ডিম
কৃষি

গোদাগাড়ীতে ফল ও সবজি পাইকারী বাজার উদ্বোধন

নিউজ ডেস্ক২৬ সেপ্টেম্বর ২০১৯১ মিনিট পড়া
গোদাগাড়ীতে ফল ও সবজি পাইকারী বাজার উদ্বোধন

গোদাগাড়ী প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ীতে কৃষকের উৎপাদিত ফল ও ফসলের পাইকারী বাজার উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার গোগ্রাম ইউনিয়নের বাঁশলীতলা মোড়ে প্রডিউসার অর্গানাইজেশন মার্কেটিং মানেজমেন্টের আয়োজন করা হয়।

জানা গেছে, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় হার্টেক্স ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত কৃষি পণ্য সংগ্রহ ও সাধারণ কৃষকের টাটকা ফল ও সবজি বাজারজাতকরণের লক্ষ্যে বিশাল পাইকারী বাজার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বাজার কমিটির সভাপতি শাহদাৎ হোসেনের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন, উপজেলে কৃষি অফিসার শফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মতিয়র রহমান, উপ-সহকারী কৃষি আকবর আলী, বাজার কমিটির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, পৌর যুবলীগ ৫ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ বাজার কমিটির সকল সদস্য এবং সাধারণ কৃষক।

উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম বলেন, উপজেলার গ্রামে এই বাজার করা হল কারণ সাধারণ কৃষক যাতে তাদের উৎপাদিত ফসল নিজ গ্রামেই বিক্রি করতে পারে। পরিবহনসহ বিভিন্ন খরচ থেকে কৃষকেরা লাভবান হবে। এই বাজার প্রতিদিন সকালে এবং প্রতি বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বাজার খোলা থাকবে।

 

স/আ