সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
রাজশাহী

গোদাগাড়ীতে লাখ টাকার হেরোইনসহ একজন মহিলা আটক

নিউজ ডেস্ক১৫ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
গোদাগাড়ীতে লাখ টাকার হেরোইনসহ একজন মহিলা আটক
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে হেরোইনসহ একজন মহিলাকে আটক করেছে বিজিবি। শনিবার সকাল সাড়ে ৯টায় গোদাগাড়ী থানাধীন রেল বাজার পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মিনারা খাতুন (৩৪) হলেন, গোদাগাড়ী থানাধীন মালিগাছা গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে।
বিজিবি জানায়, গোদাগাড়ী সীমান্ত ফাঁড়ির একটি নিয়মিত টহলদল কমান্ডার নায়েক আব্দুস সাত্তার সাথে ৩ জন গোয়েন্দা সুত্রে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন রেল বাজার পাঁকা রাস্তার উপর (ক্যাম্পের সামনে) টহল পরিচালনা করে। সেখান থেকে মিনারা খাতুনকে ২‘শ ৭০ গ্রাম হেরোইন,  নগদ ২ হাজার  ৫‘শ ৩২ টাকা এবং ০১ টি  মোবাইলসহ আটক করতে সক্ষম হয়।
আটককৃত মালামালের  আনুমানিক সিজার মূল্য ৫ লক্ষ ৪৪ হাজার ৮ ‘শ ৩২ টাকা।  এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে  বলেও জানান বিজিবি।
স/অ