সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক:
মডেল অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। খুলনায় জন্মগ্রহণ করলেও মডেলিং আর অভিনয় গুণে মিডিয়াতে নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি। রুপ আর মেধার গুণে জায়গা করে নিয়েছেন বিশ্ব দরবারেও।

মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী পিয়া সব মাধ্যমেই পরিচিত মুখ। মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও অভিনয় করছেন বিজ্ঞাপন, নাটক চলচ্চিত্রে। র্যাম্পে রয়েছে তার শক্ত অবস্থান। সব সময়ই নতুন কিছু করার প্রয়াস নিয়েই পিয়ার পথচলা। তাই বরাবরই ক্যারিয়ারে নতুন কিছু যোগ করার চেষ্টা করেন এই অভিনেত্রী। জান্নাতুল ফেরদৌস পিয়াকে নিয়ে সাজানো হয়েছে এই ফটো ফিচার।
পিয়ার পুরো নাম জান্নাতুল ফেরদৌস পিয়া হলেও পরিবারের সদস্যরা তাকে পিউ নামে ডাকেন
লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিস থেকে আইন বিষয়ে পড়াশোনা করছেন তিনি
২০০৭ সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন পিয়া
২০০৮ সালে র্যাম্পে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন পিয়া
২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি’ শিরোপাও অর্জন করেন পিয়া
মিশরে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড টপ মডেল’ প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ার সাফল্যও অর্জন করেন তিনি
২০১২ সালে চোরাবালি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে পিয়ার
সম্প্রতি বিশ্ব বিখ্যাত ‘ভোগ’ ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা করে নিয়েছেন তিনি
বাংলাদেশের প্রথম নারী মডেল হিসেবে প্রভাবশালী এই ম্যাগাজিনে জায়গা পেলেন পিয়া
সূত্র: রাইজিংবিডি









