সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
জাতীয়

গাজীপুরে লেভেলক্রসিংয়ে পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কায় ৩ জন নিহত 

নিউজ ডেস্ক২১ মে ২০২২১ মিনিট পড়া
গাজীপুরে লেভেলক্রসিংয়ে পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কায় ৩ জন নিহত 


সিল্কসিটি নিউজ ডেস্ক :

আবারও রেলক্রসিংয়ে দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের। রেলের লেভেলক্রসিংয়ে দুর্ঘটনা যেন থামছেইনা। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের কালীগঞ্জের নলছাটা লেভেলক্রসিংয়ে আড়িখোলা রেলস্টেশনের অদূরে পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কায় এই তিনজন নিহতের দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আড়িখোলা রেলস্টেশন মাস্টার কামরুল ইসলাম।

দুর্ঘটনায় নিহতরা হলেন গাজিপুরের পূবাইল বড়কয়ের আসাতিয়া এলাকার রাফির ছেলে জাকির (২২), একই এলাকার জাকিরের ছেলে মৃদুল (১৫) এবং নারায়ণগঞ্জের ব্যবসায়ী মহসিন আলি (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, গাজিপুরের কালীগঞ্জের নাগরি এলাকা থেকে তালশাস (পানিতাল) ভর্তি পিকআপটি নলছাটার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে নলছাটা লেভেলক্রসিং অতিক্রমের সময় কিশোরগঞ্জগামী এগারসিন্ধু এক্সপ্রেক্স ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে পিকআপভ্যানটি উল্টে দূরে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

আড়িখোলা রেলস্টেশনের মাস্টার কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, নলছটা লেভেলক্রসিংটিতে কোনো গেটম্যান নেই। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের নেওয়ার জন্য রেলপুলিশকে জানানো হয়েছে। পুলিশ লাশগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যপারে প্রয়োজনীয় আনইগত ব্যবস্থা নেওয়া হবে।

এস/আই