সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

গাজায় আরও ৩ ইসরাইলি সেনা নিহত

নিউজ ডেস্ক১১ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
গাজায় আরও ৩ ইসরাইলি সেনা নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গাজা উপত্যকায় বৃহস্পতিবার আরও তিন ইসরাইলি সৈন্য নিহত হয়েছে বলে স্বীকার করেছে দেশটির গণমাধ্যম।

ইসরাইলি সংবাদমাধ্যম হাদশুট বেজমান বৃহস্পতিবার রাতে এক সংক্ষিপ্ত প্রতিবেদনে জানায়, গাজা উপত্যকায় তিনজন ইসরাইলি সেনা নিহত হয়েছেন।

এর আগে, হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড এবং সরায়া আল-কুদস ও আল-মুজাহিদিন বাহিনীর সদস্যরা পৃথক বিবৃতিতে জানায় যে, তারা উত্তর ও দক্ষিণ গাজা উপত্যকায় বিভিন্ন আক্রমণ, আত্মঘাতী ড্রোন হামলা এবং স্নাইপার দিয়ে ইসরাইলি সৈন্যদের হত্যা ও লক্ষ্যবস্তু করেছে।

এই আক্রমণগুলোর মাধ্যমে বেশ কয়েকজন ইসরাইলি সেনা হতাহত হয়েছেন বলে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীগুলো দাবি করেছে।

এদিকে গাজার স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় আরও ৬৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এ নিয়ে গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৪২,০৬৫ জন নিহত এবং ৯৭,৮৮৬ জন আহত হয়েছেন।

 

সূত্র: যুগান্তর