সদ্য প্রকাশিত
রাজশাহী

গাইবান্ধায়‎ পরীমনিকে বয়কটের ঘোষণা

নিউজ ডেস্ক৮ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া
গাইবান্ধায়‎ পরীমনিকে বয়কটের ঘোষণা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গাইবান্ধায় চিত্রনায়িকা পরীমনিকে বয়কটের ঘোষণা দিয়ে প্রতিবাদ বিক্ষোভ করেছেন সাংবাদিকরা। এ সময় পরীমনির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।

রবিবার (৮ নভেম্বর) দুপুরে গাইবান্ধা-সাঘাটা-ফুলছড়ি সড়কের গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

বক্তারা বলেন, গত ৫ নভেম্বর পরীমনি ঢাকায় আদালত চত্বরে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজুকে ব্যাড টাচ (অশালীন স্পর্শ)-এর মিথ্যা অভিযোগ তুলে গালিগালাজ করে। অথচ ওই সাংবাদিকের একটি হাত প্রায় অচল।

 

বক্তারা আরো বলেন, সাংবাদিকদের সম্মান ও পেশাগত মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সাংবাদিকদের নিয়ে কোনো ধরনের অসম্মানজনক আচরণ গ্রহণযোগ্য নয়।
এ সময় বক্তরা পরীমনিকে বয়কটের ঘোষণা দিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন।