সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
আন্তর্জাতিক

গর্ভপাত তহবিলে এক কোটি ডলার অনুদান দেবে নেদারল্যান্ডস

নিউজ ডেস্ক২৯ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
গর্ভপাত তহবিলে এক কোটি ডলার অনুদান দেবে নেদারল্যান্ডস

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আন্তর্জাতিক গর্ভপাত তহবিলে এক কোটি ডলার দেওয়ার অঙ্গীকার করেছে নেদারল্যান্ডস। গর্ভপাত বিষয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনকে অনুদান বন্ধে ট্রাম্পের ঘোষণার পর এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ট্রাম্পের ঘোষণার ফলে গর্ভপাত নিয়ে উন্নয়নশীল দেশগুলোতে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় থাকা নারীদের জন্য এই অর্থ প্রতিস্থাপিত হবে।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট একজন প্রো-লাইফ (জীবনের স্বপক্ষের) প্রেসিডেন্ট। আমরা এমন একটি খাতে জনগণের ট্যাক্সের টাকা দেশের বাইরে খরচ করছি, যেটা মানুষের জীবন বাঁচানোর কাজে আসছে না। এটা প্রেসিডেন্টের মূল্যবোধের পরিপন্থী।

এ প্রকল্পের আওতায় যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে প্রতিবছর প্রায় ৬০০ মিলিয়ন ডলার খরচ করে আসছিলো। এর সুবিধা ভোগ করতেন ২৭ মিলিয়ন নারী। এ তহবিলের অর্থে নারীদের প্রয়োজনীয় পরামর্শ এবং স্বাস্থ্য সেবা দেওয়া হতো।

প্রজনন স্বাস্থ্যের দিক থেকে বিশ্বের যে কয়েকটি দেশে সবচেয়ে উদার আইন রয়েছে সেগুলোর একটি নেদারল্যান্ডস। দেশটি বলছে, আন্তর্জাতিক গর্ভপাত তহবিলের জন্য তারা অন্য দেশগুলোর সরকার, দাতব্য সংস্থা এমনকি ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়েও অনুদান চাইবে। নেদারল্যান্ডস-এর আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী লিলিয়েন প্লুমেন বিষয়টি নিশ্চিত করেছেন।

লিলিয়েন প্লুমেন বলেন, এর জন্য অবশ্যই আরও অর্থ প্রয়োজন। তার ভাষায়, “আমরা যেসব সংকেত পাচ্ছি তাতে আমি সামনে এগিয়ে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী।”

ডাচ মন্ত্রী অবশ্য আন্তর্জাতিক গর্ভপাত তহবিলে সম্ভাব্য কোনও দাতা দেশের নাম উল্লেখ করেননি। তবে কানাডা বলেছে, তারা এ তহবিলে অবদান রাখার বিষয়টি বিবেচনা করছে।

সূত্র: বাংলা ট্রিবিউন