সদ্য প্রকাশিত
যুক্তরাষ্ট্রে আবারও প্রযুক্তি বিভ্রাট, ডেল্টা এয়ারের ফ্লাইটসূচিতে বিপর্যয় ভারত অনুষ্ঠান শেষে ফেরার পথে গাছে ধাক্কা লাগল গাড়ির, নিহত ৮ ডিসেম্বরে ৭৫ হাজার টনে পৌঁছাবে টিসিবির সংরক্ষণ সক্ষমতা পাঁচ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে এইচআইভি আক্রান্ত শিক্ষার্থী শীতার্তদের পাশে আশা, রাজশাহী জেলা প্রশাসকের কাছে ৪০০ কম্বল হস্তান্তর গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় সংঘর্ষ, আহত ৭ পুলিশ রিয়াদে হুতিদের ছোড়া ড্রোন ভূপাতিত করল সৌদি উচ্চ রক্তচাপ থাকলে খাবারের তালিকায় রাখুন ৬ খাবার নারী ক্রিকেটারদের সুরক্ষায় স্বাধীন কমিটি পাকিস্তান-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ করতে চায় বাংলাদেশ
জাতীয়

খালেদার মুক্তির দাবিতে ছয় যুবকের চট্টগ্রাম-ঢাকা পদযাত্রা

নিউজ ডেস্ক১০ জুলাই ২০১৮২ মিনিট পড়া
খালেদার মুক্তির দাবিতে ছয় যুবকের চট্টগ্রাম-ঢাকা পদযাত্রা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দীর্ঘদিন ‘অন্যায়ভাবে’ কারাবন্দী রাখার প্রতিবাদে এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে পায়ে হেঁটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ছাত্রদল ও যুবদলের ছয় নেতা-কর্মী। আজ মঙ্গলবার ছয় সদস্যের এই দলটি মুন্সিগঞ্জে এসে পৌঁছেছেন।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান এ কথা জানিয়েছেন। তিনি একটি বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

পায়ে হেঁটে প্রতিবাদ জানানো দলের একজন মো. শহীদুজ্জামান। তিনি মুঠোফোনে বলেন, বিএনপির চেয়ারপারসনকে ‘অন্যায়ভাবে’ কারাবন্দী করার প্রতিবাদে এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে তাঁদের এই প্রতিবাদ। ৫ জুলাই বেলা ১১টায় তাঁরা তিনজন চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে থেকে ঢাকার উদ্দেশে হেঁটে রওনা দেন। তাঁর সঙ্গে ছিলেন যুবদল নেতা মো. শফিউল আলম ও ছাত্রদল নেতা মো. আজিম উদ্দিন।

টি-শার্টের বুকে খালেদা জিয়ার ছবি। ছবি: সংগৃহীতটি-শার্টের বুকে খালেদা জিয়ার ছবি। ছবি: সংগৃহীতছাত্রদল নেতা মো. শহীদুজ্জামান বলছেন, পরে সীতাকুণ্ড থেকে ছাত্রদল নেতা সোহেল মাল্টো, কুমিল্লা থেকে সাদ্দাম মজুমদার এবং সোহেল রানা প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন। তিনি বলেন, আশা করা যাচ্ছে, আজ রাতের মধ্যে তাঁরা নারায়ণগঞ্জে পৌঁছাতে পারবেন। এ ছাড়া আগামীকাল বুধবারের মধ্যে তাঁরা সবাই ঢাকায় পৌঁছাতে পারবেন।

প্রতিবাদকারী এই দলের পরনে খালেদা জিয়ার ছবি-সংবলিত টি-শার্ট আছে। টি-শার্টে ইংরেজিতে লেখা, ‘ওয়াক ফর জাস্টিস, ফর দ্য নেশন, ফর দ্য মাদার। চিটাগাং টু ঢাকা।’ এ ছাড়া তাঁরা হাতে করে জাতীয় পতাকা বহন করছেন।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা হয়। ওই দিন থেকে তিনি পুরান ঢাকার কারাগারে বন্দী রয়েছেন। এরপর বিএনপি গত ১৪ ফেব্রুয়ারি ঢাকার প্রেসক্লাবে ও গতকাল সোমবার ঢাকার গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে প্রতীকী অনশন করে। এ ছাড়া বিএনপি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে খালেদা জিয়ার কারামুক্তি চেয়ে আসছে। বিএনপির এসব কর্মসূচির মধ্যে ছাত্রদল ও যুবদলের কর্মীরা এ ধরনের প্রতিবাদের আয়োজন করলেন।