সদ্য প্রকাশিত
চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক কর্ণফুলীতে ছাত্রলীগ কর্মী মামুন হত্যা : সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চিনির বদলে অ্যাসপারটেম-শিশুখাদ্যে কাপড়ের রং, জরিমানা ৩ লাখ মিরপুর-১ নম্বরে যাত্রীবাহী বসুমতি বাসে আগুন ডাকসুর স্বাস্থ্য সম্পাদক মিনহাজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত মিথিলা নয়, এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা ক্রিকেটের ভিত শক্ত করতে বিসিবির নতুন উদ্যোগ
রাজনীতি

খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির ইতিহাস সংগ্রহ করেছেন চিকিৎসকেরা

নিউজ ডেস্ক৯ অক্টোবর ২০১৮৩ মিনিট পড়া
খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির ইতিহাস সংগ্রহ করেছেন চিকিৎসকেরা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কত দিন থাকতে হবে, তা নিশ্চিত করে বলতে পারছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁর চিকিৎসায় গঠিত পূর্ণাঙ্গ মেডিকেল বোর্ড এখনো তাঁকে দেখার সুযোগ পায়নি। আগামীকাল বুধবার বিকেল চারটায় পূর্ণাঙ্গ বোর্ড তাঁকে দেখার সম্ভাবনা রয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বিএসএমএমইউয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান।

আবদুল্লাহ আল হারুন সাংবাদিকদের বলেন, বোর্ডের একাধিক সদস্য পৃথকভাবে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন এবং তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেছেন। ইতিমধ্যে তাঁর শারীরিক পরিস্থিতির ইতিহাস সংগ্রহ করেছেন তাঁরা। আজ বিকেল বা সন্ধ্যায় খালেদা জিয়ার ফিজিওথেরাপি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

গতকাল সোমবার খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের চারজন সদস্য সাংবাদিকদের বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গেঁটেবাতজনিত সমস্যায় ভুগছেন। তাঁর ডায়াবেটিসসহ বেশ কিছু রোগ অনিয়ন্ত্রিত অবস্থায় আছে। এসব রোগ নিয়ন্ত্রণে আনতে হবে। এরপর তাঁর মূল চিকিৎসা শুরু হবে। তাই বিএসএমএমইউয়ে খালেদা জিয়ার চিকিৎসা কত দিন চলবে, তা নির্দিষ্ট করে এখনই বলতে পারছে না মেডিকেল বোর্ড।

গত রোববার দিবাগত রাতে বোর্ডের একজন সদস্য অধ্যাপক সৈয়দ আতিকুল হক বোর্ডের প্রতিনিধি হিসেবে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। সৈয়দ আতিকুল হক সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার সমস্যা মূলত গেঁটেবাতজনিত।

৬ অক্টোবর আদালতের নির্দেশনা অনুযায়ী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়। গত শনিবার বিকেল পৌনে চারটার দিকে বিএসএমএমইউয়ে নেওয়া হয় খালেদা জিয়াকে।

বিএসএমএমইউয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন বলেন, ‘খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি কেবিন ব্লকের ছয়তলায় অবস্থান করছেন। আমরা হাইকোর্টের একটি নির্দেশনা পেয়েছি। সেই অনুযায়ী মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাঁর সঙ্গে আমাদের দেখা হয়েছে ও কুশলবিনিময় হয়েছে।’

গত বৃহস্পতিবার হাইকোর্টের দেওয়া নির্দেশনা অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসার জন্য মোট পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।

ইউনাইটেড বা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাসেবা নিতে নির্দেশনা চেয়ে গত ৯ সেপ্টেম্বর খালেদা জিয়া রিট করেন। আবেদনে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি বিশেষ বোর্ড গঠন করার নির্দেশনাসহ তাঁর চিকিৎসাসেবা-সংক্রান্ত যাবতীয় নথি দাখিলের নির্দেশনা চাওয়া হয়। গত ১৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড পুরান ঢাকায় নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন। পরে গত ৪ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিএসএমএমইউয়ে ভর্তি করতে ও চিকিৎসাসেবা শুরু করতে পাঁচ সদস্যের একটি বোর্ড গঠন করার নির্দেশ দেন হাইকোর্ট।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। এরপর থেকে খালেদা জিয়া নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে আছেন। ওই মামলায় বিচারিক আদালতের রায়ের পাঁচ মাসের মাথায় ১২ জুলাই আপিলের ওপর শুনানি শুরু হয়।