সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র হামলার পর ইরান নিয়ে নির্দেশিকা জারি করল ভারত

নিউজ ডেস্ক২ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
ক্ষেপণাস্ত্র হামলার পর ইরান নিয়ে নির্দেশিকা জারি করল ভারত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিবাদে মঙ্গলবার ইসরাইলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। এই ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানে বসবাসকারী নাগরিকদের জন্য নির্দেশিকা জারি করেছে ভারত।

বুধবার দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, অতি প্রয়োজন ছাড়া এখন ইরানে না যাওয়াই বাঞ্ছনীয়।

পাশাপাশি ইরানে বসবাসকারী ভারতীয়দের জন্যও নির্দেশিকা জারি করা হয়েছে। বলা হয়েছে, পরিস্থিতির দিকে নজর রাখতে হবে এবং ভারতীয় হাই কমিশনের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখতে হবে। ভারতীয় নাগরিকদের জন্য একটি আপৎকালীন নম্বরও দেওয়া হয়েছে ওই নির্দেশিকায়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান এবং গোটা অঞ্চলের পরিস্থিতির দিকে ভারত নজর রাখছে।

এর আগে মঙ্গলবার ইসরাইলে ভারতের দূতাবাস একটি নির্দেশিকা জারি করেছিল। সেখানে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশ্যে বলা হয়েছিল, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বার না হওয়াই ভালো। ভারতীয় দূতাবাস পরিস্থিতির দিকে নজর রাখছে এবং ইসরাইলের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে বলেও সেখানে জানানো হয়েছিল।

 

সূত্র: যুগান্তর