সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

কোনো চাপেই মহড়া থেকে পিছু হটবে না চীন

নিউজ ডেস্ক২২ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
কোনো চাপেই মহড়া থেকে পিছু হটবে না চীন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চীনের রাষ্ট্রীয় পত্রিকা পিপল’স ডেইলি জানিয়েছে, বিদেশি চাপ সত্ত্বেও দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া অব্যাহত রাখবে বেইজিং। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি পরিচালিত এই পত্রিকায় প্রকাশিত রোববারের এক সম্পাদকীয়তে এ কথা বলা হয়েছে।

বিতর্কিত দক্ষিণ চীন সাগরে দ্বীপ নির্মাণ ও সামরিক তৎপরতার বিরুদ্ধে নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সাম্প্রতিক বক্তব্য উল্লেখ করে বলা হয়েছে, এ ধরনের ‘উস্কানিতে’ বেইজিং তার পথ থেকে সরে আসবে না।

টিলারসন বলেছিলেন, বিতর্কিত দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপপুঞ্জ গড়ে তোলার কারণে সেখানে বেইজিংয়ের প্রবেশাধিকার বন্ধ করে দেয়া উচিত।

টিলারসনের মন্তব্য উল্লেখ করে চীনা পত্রিকাটির সম্পাদকীয়তে বলা হয়েছে, `এই উস্কানি, চাপ, কল্পনা ও অতিরঞ্জন চীনা সামরিক বাহিনীর স্বাভাবিক কাজকে ব্যাহত করবে না।’

পত্রিকাটি জানিয়েছে, ‘বাইরের দেশগুলোর অনধিকারচর্চা ও হস্তক্ষেপ শুধুমাত্র আঞ্চলিক দেশগুলো ও বিশ্ববাসীর অভিন্ন স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে।’ দক্ষিণ চীন সাগরের উপকূলে চীনা সামরিক মহড়া নিয়মিত ও অত্যন্ত স্বাভাবিক অনুশীলনে পরিণত হবে বলেও লিখেছে পত্রিকাটি।

সূত্র: রাইজিংবিডি